রিসেপশনে কে কত টাকা নিল, রাতেই আপনার ফোনে দেখা যায়।
AmarGuest দিয়ে রিসেপশন চেক-ইন করে, বিল আর ক্যাশ সামলায়। হাউসকিপিং নিজের ফোনে দেখে কোন রুম পরিষ্কার করতে হবে। আমরা এটা বাংলাদেশের মাঝারি হোটেলের জন্য বানিয়েছি, বিশেষ করে যেসব হোটেলে মালিক রোজ ডেস্কে বসেন না।
Findrum Technologies-এর তৈরি
- রুমে গেস্ট
- ১৮ / ২৪
- রুমের আয়
- ৫৪,৫০০ ৳
- নগদ
- ৩১,০০০ ৳
- বিকাশ
- ১৮,৫০০ ৳
- কার্ড
- ৫,০০০ ৳
- খরচ · জেনারেটর ডিজেল
- ১,২০০ ৳
- ক্যাশ ৫০ ৳ কম · সুমনের শিফট
- ছাড় ১,৫০০ ৳ · মালিকের অনুমোদন বাকি
খাতার সাথে তফাতটা কোথায়
হোটেলের একটা দিন
চেক-ইন
দ্রুত বা পূর্ণ চেক-ইন, এনআইডির ছবিসহ। বুকিংয়ের অগ্রিম নিজেই বিলে ওঠে, গেস্ট পান রুম পিন।
রুম থেকে অর্ডার
গেস্ট রুমের QR স্ক্যান করে খাবার বা তোয়ালে চান। রিসেপশনে বেল বাজে, গেস্ট ফোনে দেখেন কাজ কোথায়।
রুম পরিষ্কার
হাউসকিপিং নিজের ফোনে দেখে কোন রুম ময়লা। কাজ শেষে "প্রস্তুত" চাপে, রিসেপশন সঙ্গে সঙ্গে জানে।
শিফট বদল
স্টাফ না দেখে ড্রয়ারের টাকা গোনে, খরচের রসিদের ছবি তুলে রাখে। কম বা বেশি হলে তখনই লেখা হয়ে যায়।
রাতের হিসাব
দিনের হিসাব মালিকের ফোনে। এসএমএস চালু থাকলে পার্টনারদের কাছেও যায়, সাইন ইন ছাড়া।
দিন বন্ধ
দিন নিজে থেকে বন্ধ হয়। যে বুকিং আসেনি সেটা নো-শো, অগ্রিম রাখা থাকে।
আরও যা আছে
- বুকিং ক্যালেন্ডার, অগ্রিম নেওয়া, এক নামে কয়েকটা রুম
- গেস্ট রেজিস্টার, আর পুলিশের জন্য তালিকা প্রিন্ট
- কোম্পানির কাছে বাকি টাকার হিসাব, উৎসে কাটা ভ্যাটসহ
- মাসের রিপোর্ট (কত রুম ভরা ছিল, গড় ভাড়া, ভ্যাট রেজিস্টার), এক্সেলে নামানো যায়
- মালিক, ম্যানেজার, রিসেপশন আর হাউসকিপিংয়ের আলাদা লগইন, যার যতটুকু দরকার ততটুকু অনুমতি
- ইন্টারনেট চলে গেলেও শেষ পাওয়া তথ্য দেখা যায়
- বাংলা বা ইংরেজি, যেটা সুবিধা
এখনো নেই
- Booking.com বা Agoda থেকে নিজে থেকে বুকিং আসা
- দরজার কার্ড লক
- রেস্টুরেন্টের আলাদা বিলিং
- মূসক-৬.৩ চালান খসড়া পর্যায়ে, ভ্যাট পরামর্শকের অনুমোদন বাকি
সেটআপ এক দিনে
আমরা হোটেলে গিয়ে রুম, ভাড়া, মেনু আর স্টাফ সেট করি, প্রতিটি রুমে QR কার্ড বসাই, রিসেপশন আর হাউসকিপিংকে শেখাই। কম্পিউটার আর ফোনের ব্রাউজারেই চলে, নতুন যন্ত্র কিনতে হয় না।
প্রথম তিনটি হোটেলের সেটআপ ফ্রি।
কারা বানায়
AmarGuest বানিয়েছে Findrum Technologies, বাংলাদেশের একটি ট্রেড লাইসেন্সধারী সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠান। মালিকানাও Findrum-এর। সফটওয়্যার আমরা নিজেরা লিখি ও চালাই, হোটেলে গিয়ে সেটআপও আমরাই করি। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন।
- প্রতিষ্ঠান
- Findrum Technologies
- ধরন
- সফটওয়্যার ও আইটি, ট্রেড লাইসেন্সধারী
- পণ্য
- AmarGuest
আপনার হোটেলে দেখতে চান?
হোটেলের নাম, কত রুম আর আপনার ফোন নম্বর লিখে ইমেইল করুন। আমরা ফোন করে দেখা করার সময় ঠিক করব।
officialfindrumtechnologies@gmail.com